এনজিও বার্তা
৯ জুন ২০২৬, ৭:২৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, কার্যকর মঙ্গলবার

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস (শেয়ার দরের সর্বনিম্ন সীমা) প্রত্যাহার করা হয়েছে। বাজারে স্বাভাবিক লেনদেনের গতি ফিরিয়ে আনতে দীর্ঘসময় পর এমন সিদ্ধান্ত নিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি)। আগামীকাল মঙ্গলবার থেকে এ সিদ্ধান্ত কার্যকর হবে।

সোমবার (৮ জুন) সকালে অনুষ্ঠিত বিএসইসির বিশেষ কমিশন সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র আবুল কালাম বলেছেন, ‘ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ফ্লোর প্রাইস প্রত্যাহার করেছে কমিশন। আজকেই এ সংক্রান্ত একটি আদেশ জারি করা হবে। মঙ্গলবার থেকে ফ্লোর প্রাইস ছাড়াই ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ার লেনদেনে হবে।’

এ নির্দেশনার আগ পর্যন্ত সোমবার বেক্সিমকোর শেয়ারে ১১০.১০ এবং ইসলামী ব্যাংকের শেয়ারে ৩২.৬০ টাকা ফ্লোর প্রাইস ছিল।

বিএসইসির মুখপাত্র ব্যাখ্যা দিয়ে বলেছেন, সেকেন্ডারি মার্কেটে ফ্লোর প্রাইস (সর্বনিম্ন মূল্যসীমা) আরোপ করা কোনো আন্তর্জাতিক বা স্ট্যান্ডার্ড নিয়ম নয়। যেকোনো সিকিউরিটিজের দাম এবং কেনাবেচা সম্পূর্ণভাবে বিনিয়োগকারীদের চাহিদা (ডিমান্ড) ও জোগানের (সাপ্লাই) ওপর ভিত্তি করে হওয়া উচিত। কোনো নির্দিষ্ট শেয়ারে কৃত্রিমভাবে ফ্লোর প্রাইস ধরে রাখা এই বাজারের স্বাভাবিক নিয়মের পরিপন্থী। তাই কমিশন বৈশ্বিক স্ট্যান্ডার্ড প্র্যাকটিস অনুসরণের লক্ষ্যে ফ্লোর প্রাইস তুলে দিয়েছে।

ফ্লোর প্রাইসের ধারণাটি মূলত প্রাইমারি অকশন বা আইপিও’র সঙ্গে সম্পর্কিত। নতুন একটি কোম্পানি যখন বাজারে আসে, তখন সেটির আগের কোনো লেনদেনের ইতিহাস বা প্রাইস ডেটা থাকে না। বিনিয়োগকারীরা যাতে একদম শূন্য থেকে শুরু না করেন, সেজন্য প্রাইমারি অকশনে একটি প্রারম্ভিক মূল্য নির্ধারণ করে দেওয়া যৌক্তিক।

তবে সেকেন্ডারি মার্কেটে যেহেতু শেয়ারের নিয়মিত লেনদেন হয় এবং এর একটি নির্দিষ্ট বাজারমূল্য আগে থেকেই বিদ্যমান থাকে। তাই এখানে ফ্লোর প্রাইস রাখার কোনো প্রয়োজন নেই।

তথ্য মতে, ফ্লোর প্রাইস হলো শেয়ারের দামের সর্বনিম্ন সীমা। এর নিচে শেয়ারের দাম নামতে পারবে না। করোনা মহামারির শুরুর পর শেয়ারদর যেন অস্বাভাবিকভাবে কমতে না পারে, এজন‍্য ফ্লোর প্রাইস আরোপ করে কমিশন। করোনা মহামারীর সময়কালে বাজারে শেয়ারের অস্বাভাবিক পতন ঠেকাতে ২০২০ সালের ১৯ মার্চ এ পদক্ষেপ নেন বিএসইসির চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। পরে বিভিন্ন মেয়াদে কোম্পানির শেয়ারে ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়।

সর্বশেষ ২০২৪ সালের ২৮ আগস্ট চারটি কোম্পানির ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়। কোম্পানিগুলো হলো- খুলনা পাওয়ার, শাহজিবাজার পাওয়ার, বিএসআরএম লিমিটেড এবং মেঘনা পেট্রোলিয়াম। তবে তখন ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর শেয়ারের ওপর আরোপ করা ফ্লোর প্রাইস প্রত্যাহার করা হয়নি, যা সোমবারের বিশেষ কমিশন সভায় প্রত্যাহারের সিদ্ধান্ত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০