এনজিও বার্তা
১৪ জুন ২০২৬, ৫:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

সঠিক জ্ঞান ও সচেতনতা থাকলে সন্তানকে সঠিক শিক্ষা দিয়ে বড় করে তোলা অনেকটাই সহজ হয়ে যায়। সন্তান বড় হওয়ার সময় তার মধ্যে নানা ধরনের আচরণগত পরিবর্তন দেখা দেয়, যা সবসময় বাবা-মায়ের পছন্দ নাও হতে পারে।

তবে বিশেষজ্ঞরা বলছেন, এসব ক্ষেত্রে বকাঝকা বা শাস্তির বদলে ধৈর্য ধরে পাশে থাকা বেশি কার্যকর।
বিশেষজ্ঞদের মতে, ছোট শিশুদের মধ্যে ভালো-মন্দের পূর্ণ ধারণা সাধারণত গড়ে ওঠে না।

এ কারণে তারা অকারণে দৌড়াদৌড়ি করা, শব্দ করা বা বড়দের গুরুত্বপূর্ণ আলোচনার সময় অস্থির আচরণ করতে পারে। অনেক সময় জিনিসপত্র ছোড়া বা আক্রমণাত্মক আচরণও দেখা যায়। এসব ক্ষেত্রে কড়া শাসন সবসময় সমাধান নয়।

তারা আরও বলেন, শিশুরা সাধারণত ছয় বছর বয়সের পর থেকেই বড়দের কথা শোনার অভ্যাস গড়ে তোলে।

পাশাপাশি পারিবারিক পরিবেশও তাদের আচরণ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঘরে যদি নিয়মিত ঝগড়া বা উচ্চস্বরে কথা বলার অভ্যাস থাকে, তাহলে শিশুর মধ্যেও সেই আচরণ প্রতিফলিত হতে পারে।

আধুনিক প্যারেন্টিং ধারণা অনুযায়ী, সন্তানকে শুধু শাসন নয় বরং সময় দিয়ে ভালো-মন্দের পার্থক্য শেখানো উচিত। বিশেষজ্ঞরা মনে করেন, অনেক সময় বাবা-মা কর্মব্যস্ততার কারণে সন্তানের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে পারেন না, যা আচরণগত সমস্যার অন্যতম কারণ হতে পারে।

সন্তান যদি কথা না শোনে, সেক্ষেত্রে করণীয় হিসেবে কিছু পরামর্শ দিয়েছেন বিশেষজ্ঞরা। তারা বলেন, শিশুর সঙ্গে তার বয়স অনুযায়ী বন্ধুসুলভ আচরণ করা উচিত এবং তার কথা বোঝার চেষ্টা করতে হবে। এতে সে নিজের অনুভূতি প্রকাশ করতে উৎসাহিত হবে।

এ ছাড়া সন্তানের সঙ্গে কথা বলার সময় চোখে চোখ রেখে কথা বলা গুরুত্বপূর্ণ, যা পারস্পরিক আস্থা তৈরি করে। একইসঙ্গে রাগ না দেখিয়ে শান্তভাবে পরিস্থিতি সামলাতে হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০