এনজিও বার্তা
২৪ জুন ২০২৬, ৯:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

মাইক্রোক্রেডিট রেগুলেটরি অথরিটি (এমআরএ)-এর এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন টাঙ্গাইলে বুরো বাংলাদেশ-এর শাখা কার্যালয়, বুরো হাসপাতাল এবং বুরো নার্সিং ইনস্টিটিউটসহ বিভিন্ন সামাজিক উদ্যোগ সরেজমিনে পরিদর্শন করেছেন। গত ২৩ জুন ২০২৬ তারিখে এই পরিদর্শন কর্মসূচি সম্পন্ন হয়।

পরিদর্শনকালে তাঁর সঙ্গে ছিলেন এমআরএ’র পরিচালক (লাইসেন্স, রেগুলেশন, পলিসি ও ল’ বিভাগ) মোহাম্মদ আবদুল মান্নান এবং উপপরিচালক (পিএস টু ইভিসি) সৈয়দ আশিক ইমতিয়াজ। বুরো বাংলাদেশ-এর পক্ষে এ সময় উপস্থিত ছিলেন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক জাকির হোসেন, পরিচালক (বিশেষ কর্মসূচি) মো. সিরাজুল ইসলাম এবং উপপরিচালকসহ সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।

কর্মসূচির শুরুতে টাঙ্গাইল অঞ্চলের পাঁচটি শাখার মাঠপর্যায়ের পরিচালনাগত কার্যক্রম পর্যবেক্ষণ করা হয়। সেখানে শাখার সামগ্রিক কার্যক্রম পর্যালোচনার পাশাপাশি বুরো বাংলাদেশ-এর কমিউনিটি স্বাস্থ্যসেবা প্রকল্প সম্পর্কে এমআরএ প্রতিনিধিদলকে ধারণা দেওয়া হয়। পরিদর্শন শেষে পরিবেশ সুরক্ষা ও সবুজায়নের অংশ হিসেবে টাঙ্গাইল আঞ্চলিক কার্যালয় প্রাঙ্গণে বৃক্ষরোপণ করা হয়।

পরবর্তীতে এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান বুরো হেলথকেয়ার ফাউন্ডেশন পরিদর্শন করেন। এ সময় বুরো হাসপাতালের পরিচালক রাহেলা জাকিরসহ বুরো বাংলাদেশ-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। পরিদর্শনকালে তিনি বুরো হেলথকেয়ার ফাউন্ডেশনের এনআইসিইউ (NICU) সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিভাগ ঘুরে দেখেন এবং ফাউন্ডেশনের অবকাঠামো, আধুনিক চিকিৎসা সরঞ্জাম ও সেবার সার্বিক মান পর্যবেক্ষণ করেন।

পাশাপাশি, এমআরএ’র পরিচালক মোহাম্মদ আবদুল মান্নান এবং উপপরিচালক সৈয়দ আশিক ইমতিয়াজ বুরো নার্সিং ইনস্টিটিউট পরিদর্শন করেন। তাঁরা ইনস্টিটিউটের বিভিন্ন আধুনিক ল্যাবরেটরি ঘুরে দেখেন, শ্রেণিকক্ষে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষকদের সঙ্গে নার্সিং শিক্ষার মানোন্নয়ন ও প্রশিক্ষণ কার্যক্রম নিয়ে আলোচনা করেন।

পরিদর্শন শেষে বুরো বাংলাদেশ-এর ক্ষুদ্রঋণ কার্যক্রমের উদ্বৃত্ত তহবিল থেকে পরিচালিত স্বাস্থ্য, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক উদ্যোগের অগ্রগতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে উভয় পক্ষের মধ্যে এক গঠনমূলক আলোচনা অনুষ্ঠিত হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০