এনজিও বার্তা
১৬ জুন ২০২৬, ৫:৫১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

প্রস্তাবিত ‘গ্রোথ ফর ক্লাইমেট রেজিলিয়েন্ট অ্যান্ড এনভায়রনমেন্টাল এন্টারপ্রেনারশিপ অ্যান্ড নিউট্রিশন’ (GREEN) প্রকল্পের আওতায় বাংলাদেশে জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়ে তুলতে সম্ভাব্য পারস্পরিক সহযোগিতার বিষয়ে পিকেএসএফ-এ একটি উচ্চপর্যায়ের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ), জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং বিশ্ব খাদ্য কর্মসূচির (ডব্লিউএফপি) প্রতিনিধিবৃন্দ অংশ নেন।

বৈঠকে বাংলাদেশে জলবায়ু-সহনশীল কৃষি, খাদ্য নিরাপত্তা, পুষ্টি, কৃষি-পরিবেশগত প্রযুক্তি, টেকসই উদ্যোক্তা উন্নয়ন এবং সামগ্রিক খাদ্যব্যবস্থার ইতিবাচক রূপান্তর ঘটানোর লক্ষ্যে অংশীদারত্ব জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করা হয়।

পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদেরের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন ইফাদ বাংলাদেশের কান্ট্রি ডিরেক্টর ভ্যালেন্টাইন আচাঞ্চো, বিশ্ব খাদ্য কর্মসূচির ডেপুটি হেড অব প্রোগ্রাম মাইবেথ ব্ল্যাঙ্ক, জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ ডেপুটি রিপ্রেজেন্টেটিভ দিয়া সানো এবং পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম। এ সময় পিকেএসএফ, ডব্লিউএফপি, ইফাদ এবং এফএও-এর অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

আলোচনাকালে ভ্যালেন্টাইন আচাঞ্চো বলেন, টেকসই উন্নয়ন নিশ্চিত করতে ইফাদ উপকারভোগীদের কারিগরি প্রশিক্ষণ এবং সক্ষমতা বৃদ্ধির সহায়তার জন্য বাংলাদেশ সরকারের মাধ্যমে অর্থায়ন সহায়তা প্রদান করে থাকে।

সভায় পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মোঃ ফজলুল কাদের অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির অন্যতম চালিকাশক্তি হিসেবে বাংলাদেশের ক্ষুদ্র উদ্যোগ খাতের প্রসারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি বলেন, “শুধু অর্থায়ন কোনো ম্যাজিক দেখাতে পারে না। টেকসই রূপান্তরের জন্য অর্থায়নের পাশাপাশি কারিগরি সহায়তা, বাজারে প্রবেশাধিকার, উদ্ভাবন এবং সক্ষমতা উন্নয়নের সমন্বিত প্রয়াস প্রয়োজন।”

তিনি আরও বলেন, পিকেএসএফ চাহিদাভিত্তিক কারিগরি সহায়তা, স্বল্পব্যয়ী উদ্যোগ, মূল্য সংযোজনমূলক কৃষি, সম্পদ-সাশ্রয়ী ও পরিচ্ছন্ন উৎপাদন (RECP) এবং প্রকল্প সমাপ্তির পরও টেকসই থাকে, এমন বাজারভিত্তিক সমাধানের ওপর বিশেষ গুরুত্ব দিচ্ছে। একই সাথে তিনি খাদ্য নিরাপত্তা, গুণগত মান নিশ্চিতকরণ এবং রপ্তানি প্রতিযোগিতার সক্ষমতা জোরদারে আন্তর্জাতিকভাবে স্বীকৃত খাদ্য পরীক্ষাগার ও সনদায়ন ব্যবস্থা গড়ে তোলার প্রয়োজনীয়তার ওপরও গুরুত্বারোপ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০