এনজিও বার্তা
৮ জুন ২০২৬, ৯:৪০ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

পিকেএসএফ ট্রেনিং সেন্টারকে আধুনিক ও ভবিষ্যতমুখী প্রতিষ্ঠানে রূপান্তরের ওপর গুরুত্বারোপ

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

পিকেএসএফ ট্রেনিং সেন্টারকে আধুনিক, কার্যকর, প্রযুক্তিনির্ভর ও ভবিষ্যতমুখী প্রশিক্ষণ প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে দিনব্যাপী এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। ‘পিকেএসএফ–সহযোগী সংস্থা শিখন সংলাপ ২০২৬’ শীর্ষক এই কর্মশালায় অংশগ্রহণকারীরা প্রচলিত প্রশিক্ষণ ব্যবস্থাকে কেবল শ্রেণিকক্ষভিত্তিক কার্যক্রম হিসেবে না দেখে একটি সমন্বিত ‘লার্নিং ইকোসিস্টেম’ (Learning Ecosystem) হিসেবে পুনর্গঠনের ওপর গুরুত্বারোপ করেছেন।

পিকেএসএফ ট্রেনিং সেন্টারের বর্তমান কার্যক্রম এবং ভবিষ্যৎ উন্নয়নের পথরেখা বিষয়ে সহযোগী সংস্থাসমূহের করণীয় নির্ধারণে গত ১১ মে পিকেএসএফ ভবনের অডিটরিয়াম-২ এ এই কর্মশালার আয়োজন করা হয়।

পিকেএসএফ-এর চেয়ারম্যান জাকির আহমেদ খান কর্মশালার উদ্বোধন করেন এবং সমাপনী অনুষ্ঠানে বক্তব্য দেন পিকেএসএফ-এর ব্যবস্থাপনা পরিচালক মো. ফজলুল কাদের। কর্মশালায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন পিকেএসএফ-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক মো. মশিয়ার রহমান এবং উপ-মহাব্যবস্থাপক দীপেন কুমার সাহা।

কর্মশালায় ২৪টি সহযোগী সংস্থার নির্বাহী পরিচালক ও প্রশিক্ষণ ফোকাল পার্সনবৃন্দ অংশগ্রহণ করেন। তাঁরা পিকেএসএফ ট্রেনিং সেন্টারের জন্য আধুনিক, কার্যকর ও ভবিষ্যতমুখী প্রশিক্ষণ ব্যবস্থা গড়ে তুলতে বিভিন্ন সুপারিশ তুলে ধরেন।

আলোচনায় বিদ্যমান প্রশিক্ষণ কোর্সসমূহের মানোন্নয়ন, নতুন কোর্স প্রবর্তন, প্রশিক্ষণ পরিচালনার উপযোগী পদ্ধতি নির্বাচন, ডিজিটাল প্রশিক্ষণ ব্যবস্থার সম্প্রসারণ এবং কর্মক্ষেত্রে প্রশিক্ষণলব্ধ জ্ঞানের কার্যকর প্রয়োগ নিশ্চিত করার বিষয়গুলো বিশেষ গুরুত্ব পায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

১০

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পানে যা ঘটে শরীরে

১১

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

১২

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

১৩

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

১৪

গুলশানে জমি কেনার অনুমোদন পেল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

১৫

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, কার্যকর মঙ্গলবার

১৬

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

১৭

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে পিকেএসএফ ও সিমিটের যৌথ উদ্যোগ

১৮

একনেকে উঠছে ৩৪৪ কোটি টাকার বিতর্কিত প্রকল্প

১৯

এনজিওর মাঠপর্যায়ে কাজের মানসিক চাপ কমানোর ৫টি বাস্তব উপায়

২০