admin
১৩ জুন ২০২৬, ৫:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

শেয়ার

এস আই মাহফুজ, (কালিহাতী) টাঙ্গাইল

টাঙ্গাইলের কালিহাতীতে “হয় মাদক ছাড়, না হয় পাইকড়া ইউনিয়ন ছাড়” প্রতিপাদ্য দিয়ে উপজেলার পাইকড়া ইউনিয়ন মাদক নির্মূল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শুক্রবার (১২ জুন) বিকেলে পাইকড়া ঈদগাহ মাঠে ইউনিয়নের কয়েকশত মানুষ উপস্থিতিতে মাদক নির্মূল বিষয়ক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

আলোচনা সভায় বীর মুক্তিযোদ্ধা ও পাইকড়া ইউনিয়ন মুক্তিযোদ্ধা কমান্ডার মো. বাহাদুর মিয়ার সভাপতিত্বে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন- পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খান, পাইকড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সভাপতি আজম খান, ১ নং ওয়ার্ড সাবেক ইউপি সদস্য আব্দুর রশিদ (নয়া), পাইকড়া ১নং ওয়ার্ড বিএনপির সভাপতি আজমত মিয়া, সাবেক ইউপি সদস্য ও ১ নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক শরিফুল ইসলাম ও সহ-সাধারণ সম্পাদক মো. মামুন খান সহ গ্রামের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পাইকড়া ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. জসিম খান বলেন, তারেক রহমানের ঘোষণা অনুযায়ী, যুবসমাজকে রক্ষা করতে এবং দেশ থেকে অপরাধ নির্মূল করতে দেশব্যাপী কঠোর মাদকবিরোধী অভিযান চলছে। তারই ধারাবাহিকতায় আমার পাইকড়া ইউনিয়নের নিজ গ্রাম থেকে মাদক নির্মূল করার ঘোষণা করলাম। তিনি আরো বলেন, পাইকড়া গ্রাম সহ ইউনিয়নের প্রত্যেকটা স্পট আমার জানা আছে যেখানে মাদকের ব্যবসা হয়। আমরা সেগুলোকে নিয়ন্ত্রণ করতে চাই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই অপরাধে এক কর্মকর্তাকে শাস্তি, অন্যজনকে দায়মুক্তি

১

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

২

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

৩

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

৫

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

৬

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

৭

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

৮

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

৯

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

১০

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

১১

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১২

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১৩

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৪

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৫

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৬

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৭

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৮

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৯

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

২০