admin
৩ জুন ২০২৬, ৪:৪৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

দুই মাসে তিন গুণ মেঘনা পেটের শেয়ারদর

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

অস্বাভাবিকভাবে বাড়ছে শেয়ারবাজারে তালিকাভুক্ত মেঘনা পেট ইন্ডাস্ট্রিজ নামে কোম্পানির শেয়ারদর। গত এপ্রিলের শুরুতেও বন্ধ এই কোম্পানির শেয়ার ২৬ টাকা দরে কেনাবেচা হয়। মঙ্গলবার ঢাকার শেয়ারবাজার ডিএসইতে এ শেয়ার সর্বশেষ কেনাবেচা হয়েছে ৮২ টাকা ৯০ পয়সায়। এই দর শেয়ারটির এ যাবৎকালের সর্বোচ্চ।

পর্যালোচনায় দেখা গেছে, গত দু্ই মাসেরও কম সময়ে এই কোম্পানির শেয়ারের দর তিন গুণ হয়েছে। এর মধ্যে গত এক মাসেই হয়েছে দ্বিগুণ। অথচ তালিকাভুক্ত এ কোম্পানিটির উৎপাদন ও ব্যবসা কার্যক্রম প্রায় দুই যুগ ধরে বন্ধ। ১২ কোটি টাকা পরিশোধিত মূলধনের এই কোম্পানির অর্ধেকের বেশি শেয়ার ব্যক্তি শ্রেণির বিনিয়োগকারীর হাতে।

অস্বাভাবিক এ দর বাড়ার নেপথ্যের কারণ খুঁজতে তদন্ত শুরু করেছে ঢাকা স্টক এক্সচেঞ্জ। এ বিষয়ে নিয়ন্ত্রক সংস্থা বিএসইসি থেকেও স্টক এক্সচেঞ্জকে বিশেষ নির্দেশনা দেওয়া হয়েছে।

একাধিক ব্রোকারেজ হাউসের কর্মকর্তারা জানান, কারসাজি ছাড়া এ শেয়ারের দর এতটা বাড়ে না। কোম্পানিটির শেয়ারদর বাড়ার ঘটনা এবারই প্রথম নয়। প্রায় প্রতিবছর শেয়ারটি নিয়ে একাধিক দফায় কারসাজি করে দর বাড়িয়ে মুনাফা করছে একাধিক চক্র। এ নিয়ে বহু তদন্ত হয়েছে, কারসাজি থামছে না।

পর্যালোচনায় দেখা গেছে, নির্দিষ্ট দিনে কোনো শেয়ারের দর যতটা বাড়বে বা কমতে পারে (শেয়ারদরে সার্কিট ব্রেকার), সে হিসাবে গতকালসহ ঈদের ছুটির পর দুই দিনে সর্বোচ্চ হারে বেড়েছে। গতকাল সকাল ১০টায় লেনদেন শুরুর পৌনে এক ঘণ্টার মধ্যে শেয়ারটির দর দিনের সার্কিট ব্রেকার নির্ধারিত সর্বোচ্চ দরে (৮২ টাকা ৯০ পয়সায়) উঠে যায়। তা সত্ত্বেও পৌনে তিন কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে।

শুধু মেঘনা পেট নয়, গত কয়েক মাস ধরে একই ব্যবসায়ী গ্রুপের মেঘনা কনডেন্সড মিল্ক নামে কোম্পানিটিরও শেয়ারদর বাড়ছে। গত ফেব্রুয়ারির শেষে এ কোম্পানির শেয়ারদর ২৪ টাকায় কেনাবেচা হয়েছিল। কয়েক দফায় বেড়ে এ শেয়ারটি ৪৬ টাকা ১০ পয়সায় কেনাবেচা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

১০

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পানে যা ঘটে শরীরে

১১

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

১২

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

১৩

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

১৪

গুলশানে জমি কেনার অনুমোদন পেল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

১৫

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, কার্যকর মঙ্গলবার

১৬

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

১৭

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে পিকেএসএফ ও সিমিটের যৌথ উদ্যোগ

১৮

একনেকে উঠছে ৩৪৪ কোটি টাকার বিতর্কিত প্রকল্প

১৯

এনজিওর মাঠপর্যায়ে কাজের মানসিক চাপ কমানোর ৫টি বাস্তব উপায়

২০