admin
৩ জুন ২০২৬, ৪:২৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

১৮৬ পদে চাকরি বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে, আবেদন ২১ জুন পর্যন্ত

শেয়ার

বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতার বড় সুযোগ তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটি অধ্যাপক, সহযোগী অধ্যাপক ও সহকারী অধ্যাপক—এই ৩ ক্যাটাগরির বিভিন্ন বিভাগে মোট ১৮৬ জন শিক্ষক নিয়োগ দেবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা ২১ জুন পর্যন্ত ডাকযোগে বা সরাসরি আবেদনের সুযোগ পাবেন।

পদের বিবরণ ও বেতন স্কেল
১. পদের নাম: অধ্যাপক

পদসংখ্যা: ৩৬টি বিভাগে মোট ৫৬ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৪)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: বিএমডিসি ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল কর্তৃক স্বীকৃত এমবিবিএস/বিডিএস বা সমমানের ডিগ্রি এবং নির্দিষ্ট বিষয়ে এমএস/এমডি/এফসিপিএস/এমফিল (এমফিল শুধু বেসিক সায়েন্স ও প্যারা ক্লিনিক্যাল সায়েন্স অনুষদের জন্য) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। সহযোগী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে ৫ বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে ৬ বছরসহ মোট যথাক্রমে ১০ বছর ও ১২ বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ১২টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।
২. পদের নাম: সহযোগী অধ্যাপক

পদসংখ্যা: ২৪টি বিভাগে মোট ৫০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৫০ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৫)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: শিক্ষাগত যোগ্যতা অধ্যাপকের মতোই হতে হবে, তবে সহকারী অধ্যাপক হিসেবে বিশ্ববিদ্যালয়ে চার বছর এবং অধিভুক্ত প্রতিষ্ঠানে পাঁচ বছর সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম ছয়টি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে। পিএইচডি ডিগ্রিধারী প্রার্থীদের অতিরিক্ত যোগ্যতা হিসেবে গণ্য করা হবে।

৩. পদের নাম: সহকারী অধ্যাপক

পদসংখ্যা: ২৯টি বিভাগে মোট ৮০ জন।

বয়সসীমা: সর্বোচ্চ ৪৫ বছর (বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে শিথিলযোগ্য)।

বেতন স্কেল: ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।

যোগ্যতা ও অভিজ্ঞতা: সমমানের মূল শিক্ষাগত যোগ্যতাসহ বিশ্ববিদ্যালয় পর্যায়ে ন্যূনতম তিন বছরের সক্রিয় শিক্ষকতার অভিজ্ঞতা থাকতে হবে। তবে এমডি/এমএস/এফসিপিএস ডিগ্রি থাকলে কোনো অভিজ্ঞতার প্রয়োজন হবে না (যেহেতু এই ডিগ্রিগুলোকে তিন বছরের অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হয়)। এমফিল ডিগ্রিধারী প্রার্থীদের ক্ষেত্রে এক বছরের শিক্ষকতার অভিজ্ঞতা হিসেবে গণ্য করা হবে। স্বীকৃত পিয়ার রিভিউড জার্নালে ন্যূনতম তিনটি অরিজিনাল আর্টিকেল থাকতে হবে।

আবেদনের প্রক্রিয়া ও ফি

আগ্রহী প্রার্থীদের প্রয়োজনীয় সব কাগজপত্রসহ মোট ১০ সেট আবেদনপত্র ‘রেজিস্ট্রার’ বরাবর পৌঁছাতে হবে। আবেদন ফি বাবদ ৬০০ টাকা জমা দিতে হবে।

আবেদনের শেষ সময়

আগ্রহী শিক্ষাবিদ ও চিকিৎসকেরা ২১ জুন ২০২৬ তারিখ পর্যন্ত আবেদনপত্র জমা দেওয়ার সুযোগ পাবেন। নিয়োগসংক্রান্ত বিস্তারিত তথ্য www.bmu.ac.bd এই ওয়েবসাইট থেকে সংগ্রহ করা যাবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই অপরাধে এক কর্মকর্তাকে শাস্তি, অন্যজনকে দায়মুক্তি

১

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

২

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

৩

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

৫

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

৬

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

৭

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

৮

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

৯

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

১০

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

১১

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১২

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১৩

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৪

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৫

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৬

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৭

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৮

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৯

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

২০