admin
৩ জুন ২০২৬, ৮:১৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

শেয়ার

ধামরাই (ঢাকা) প্রতিনিধি

ঢাকার ধামরাইয়ে দ্বীনি চেতনা পরিষদের উদ্যোগে মাদ্রাসায় অধ্যয়নকারী ধামরাই উপজেলার অধিবাসী মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়েছে।

বুধবার (০৩ জুন) সকাল ১০টায় পৌরসভার মুন্নু এন্ড কমিউনিটি সেন্টারে বাংলাদেশ কওমী মাদ্রাসা শিক্ষাবোর্ড (বেফাক) এর ৪৯তম কেন্দ্রীয় পরীক্ষায় বোর্ড স্ট্যান্ড, মুমতাজ (A+) প্রাপ্ত, দাওরায়ে হাদীস (মাস্টার্স) সমাপনী পরীক্ষায় উত্তীর্ণ কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।

মূলত দ্বীনি চেতনা সংস্থাটি একটি বেসরকারী, স্বেচ্ছাসেবী, সমাজ সেবামূলক অরাজনৈতিক প্রতিষ্ঠান। সংগঠনটির মূল লক্ষ্য ও উদ্দেশ্য হলো, কুরআন-সুন্নাহ’র ভিত্তিতে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা এবং দ্বীন প্রতিষ্ঠার লক্ষ্যে ব্যক্তি সংশোধন। সুষ্ঠু সমাজ, জাতি ও রাষ্ট্র গঠনে সহযোগিতা। শিক্ষা,সেবা ও সুস্থধারার সংস্কৃতির উন্নয়ন। সেই সাথে সমাজের সর্বস্তরের লোকদের জন্য আর্থ-সামাজিক উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনা করা। সর্বোপরি মহান আল্লাহর সন্তুষ্টি অর্জন এই সংস্থার মুখ্য উদ্দেশ্য।

উক্ত সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কওমি মাদ্রাসা শিক্ষা বোর্ডের মহাসচিব মাওলানা মাহফুজুল হক, দ্বীনি চেতনা পরিষদের সভাপতি আবু বকর সিদ্দিকসহ উপস্থিত ছিলেন দ্বীনি চেতনা পরিষদের ওলামায়ে কেরামগণসহ দেশ বরেণ্য উলামা-মাশায়েখ, শিক্ষাবিদ, স্থানীয় জনপ্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিবর্গ।

এসময় আগত বক্তারা দ্বীনি চেতনা পরিষদের কার্যক্রমকে আরো সুগঠিত, গতিশীল ও বেগবান করতে ছাত্র ও আলেম সমাজের প্রতি এই মহতি কাফেলায় শরীক হওয়ার উদাত্ত আহ্বান জানিয়েছেন। যাতে করে ছাত্র,জনতা, যুবসমাজের সুপ্ত প্রতিভা ও মেধা বিকশিত হয়। আর সেই মেধা ও শক্তিকে কাজে লাগিয়ে শিক্ষা-দীক্ষার পাশাপাশি দেশ ও জাতি গঠনে সমাজ সেবায় তারা তাদেরকে নিয়োজিত করতে পারে। এতে করে শুধু উপজেলায় নয় জাতীয় ও ধর্মীয় পর্যায়ে সকল আলেম সমাজের মধ্যে ঐক্যের মজবুত প্রাচীর তৈরি হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০