admin
৭ জুন ২০২৬, ৪:০৬ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ঈদ-গ্রীষ্মের ছুটি শেষে আজ খুলেছে শিক্ষাপ্রতিষ্ঠান

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

পবিত্র ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে টানা ১৬ দিনের ছুটি শেষে রোববার (৭ জুন) থেকে দেশের সরকারি-বেসরকারি প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় এবং কারিগরি শিক্ষা বোর্ডের অধীন শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আবারও পাঠদান শুরু হয়েছে। এরই মধ্যে রাজধানীসহ দেশজুড়ে সকালের শিফটে ক্লাস কার্যক্রমও শুরু হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগ এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রকাশিত ২০২৬ সালের শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষ্যে এসব প্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। নির্ধারিত ছুটি শেষ হওয়ার পর ৫ ও ৬ জুন সাপ্তাহিক ছুটি (শুক্রবার ও শনিবার) থাকায় প্রতিষ্ঠানগুলো আজ থেকে রোববার থেকে পুনরায় খুলছে।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, প্রাথমিক, মাধ্যমিক ও কারিগরি পর্যায়ের শিক্ষার্থীরা নির্ধারিত ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ ভোগ করেছে। ২১ মে ছিল এসব প্রতিষ্ঠানের শেষ কার্যদিবস। পরদিন থেকে শুরু হওয়া সাপ্তাহিক ছুটির কারণে শিক্ষার্থীরা কার্যত ২২ মে থেকেই ছুটির আমেজে প্রবেশ করে।

তবে দেশের মাদ্রাসাগুলোতে ছুটি রয়েছে আরও কিছুদিন। আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের মাদ্রাসাগুলোতে গত ২৪ মে শুরু হওয়া ছুটি চলবে আগামী ১১ জুন পর্যন্ত। এরপর ১২ ও ১৩ জুন সাপ্তাহিক ছুটি শেষে ১৪ জুন রোববার থেকে মাদ্রাসাগুলোতে পুনরায় শ্রেণি কার্যক্রম শুরু হবে। অর্থাৎ মাদ্রাসার শিক্ষার্থীরা নির্ধারিত ছুটি ও সাপ্তাহিক ছুটি মিলিয়ে প্রায় ২৩ দিনের দীর্ঘ অবকাশ ভোগ করছেন।

এদিকে জুন মাসে শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর পরবর্তী উল্লেখযোগ্য ছুটি শুরু হবে জুলাই মাসে। শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৯ জুলাই আষাঢ়ী পূর্ণিমা উপলক্ষ্যে একদিনের ছুটি রয়েছে। এ ছাড়া ৫ আগস্ট ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস’, ১২ আগস্ট আখেরি চাহার সোম্বা এবং ২৬ আগস্ট ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষ্যে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকবে। সেপ্টেম্বর মাসে শুভ জন্মাষ্টমী ও ফাতেহা-ই-ইয়াজদাহম উপলক্ষ্যেও ছুটি রয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০