এনজিও বার্তা
১১ জুন ২০২৬, ১০:০১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

জনস্বাস্থ্য সুরক্ষাকে অগ্রাধিকার দিয়ে আগামী ২০২৬-২৭ অর্থবছরের বাজেটে তামাকজাত পণ্যে ‘সিন ট্যাক্স’ বাড়ানোর উদ্যোগ নিয়েছে সরকার। এর অংশ হিসেবে চার স্তরের সিগারেটের দাম বাড়ানো হতে পারে। প্রস্তাবিত কাঠামো অনুযায়ী, প্রতি ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম সর্বনিম্ন ২ টাকা থেকে সর্বোচ্চ ২৫ টাকা পর্যন্ত বাড়তে পারে।

প্রস্তাবিত পরিকল্পনা অনুযায়ী, সবচেয়ে বেশি দাম বাড়বে প্রিমিয়াম বা অতি-উচ্চ স্তরের সিগারেটে। এ স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের মূল্য বর্তমানের ১৮৫ টাকা থেকে ২৫ টাকা বাড়িয়ে ২১০ টাকা নির্ধারণের প্রস্তাব রয়েছে।

উচ্চ স্তরের সিগারেটের ক্ষেত্রে প্রতি প্যাকেটের দাম ১৪০ টাকা থেকে বাড়িয়ে ১৬০ টাকা করা হতে পারে। মধ্যম স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের মূল্য ৮০ টাকা থেকে বাড়িয়ে ৯০ টাকা করার প্রস্তাব রয়েছে।

অন্যদিকে নিম্ন স্তরের সিগারেটের দাম তুলনামূলক কম বাড়ানো হচ্ছে। বর্তমানে এ স্তরের ১০ শলাকার এক প্যাকেট সিগারেটের দাম ৬০ টাকা। প্রস্তাব অনুযায়ী, তা ২ টাকা বাড়িয়ে ৬২ টাকা করা হতে পারে।

সিগারেটের ওপর সর্বোচ্চ সম্পূরক শুল্ক ৬৭ শতাংশ নির্ধারণের প্রস্তাব দেওয়া হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। পাশাপাশি নিকোটিন পাউচ আমদানির ক্ষেত্রে ৪০ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের বিষয়টিও বিবেচনায় রয়েছে।

এদিকে, নতুন তামাকজাত পণ্য হিসেবে নিকোটিন পাউচের জন্য প্রথমবারের মতো মূল্য নির্ধারণ করতে যাচ্ছে সরকার। প্রস্তাবিত বাজেটে ১০ গ্রাম নিকোটিন পাউচের খুচরা মূল্য ৫০০ টাকা নির্ধারণের পরিকল্পনা রয়েছে।

সংশ্লিষ্ট কর্মকর্তারা বলছেন, তামাক ও নিকোটিনজাত পণ্যের ব্যবহার নিরুৎসাহিত করা এবং জনস্বাস্থ্যের ঝুঁকি কমানোর লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রস্তাবগুলো চূড়ান্ত হলে আগামী অর্থবছরের বাজেটে তা অন্তর্ভুক্ত করা হবে।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

১০

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পানে যা ঘটে শরীরে

১১

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

১২

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

১৩

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

১৪

গুলশানে জমি কেনার অনুমোদন পেল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

১৫

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, কার্যকর মঙ্গলবার

১৬

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

১৭

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে পিকেএসএফ ও সিমিটের যৌথ উদ্যোগ

১৮

একনেকে উঠছে ৩৪৪ কোটি টাকার বিতর্কিত প্রকল্প

১৯

এনজিওর মাঠপর্যায়ে কাজের মানসিক চাপ কমানোর ৫টি বাস্তব উপায়

২০