এনজিও বার্তা
১৩ জুন ২০২৬, ৫:২৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

শেয়ার

মির্জাপুর (টাঙ্গাইল) প্রতিনিধি

“মেধা, বিজ্ঞান, উদ্ভাবনে দেশ; সবার আগে বাংলাদেশ”—এই প্রতিপাদ্যকে সামনে রেখে Startup Science Project and Innovation Idea Showcasing Program-এর আওতায় টাঙ্গাইলের মির্জাপুরে বিজ্ঞান ও প্রযুক্তি উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১০টায় উপজেলা সদরে শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ প্রাঙ্গণে এ প্রদর্শনীর আয়োজন করা হয়।

পরে কলেজ মিলনতায়নে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শিশু বিষয়ক সম্পাদক ও টাঙ্গাইল-৭ মির্জাপুর আসনের সংসদ সদস্য আবুল কালাম আজাদ সিদ্দিকী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার খান সালমান হাবিব এবং সঞ্চালনা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা জুলফিকার হায়দার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর ওসমান গনি,উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি , অ্যাডভোকেট আব্দুর রউফ, সাধারণ সম্পাদক খন্দকার সালাউদ্দিন আরিফ,পৌর বিএনপি’র সভাপতি হযরত আলী মিয়া এবং উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি, এম . শফিকুল ইসলাম ফরিদ।
এছাড়াও উপজেলা ও পৌর বিএনপির অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষার্থী, অভিভাবক এবং গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
প্রদর্শনীতে দশটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা তাদের উদ্ভাবনী বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।এতে ভারতেশ্বরী হোমস প্রথম,শহীদ ভবানীপ্রসাদ সাহা সরকারি কলেজ দ্বিতীয় এবং মির্জাপুর পাইলট গার্লস স্কুল তৃতীয়স্থান অর্জন কর। এসব প্রকল্পের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা, গবেষণামনস্কতা এবং প্রযুক্তিগত দক্ষতা তুলে ধরে বিজ্ঞানভিত্তিক প্রকল্প উপস্থাপন করে।

অনুষ্ঠানটি আয়োজন করে Educational Excellence Support Scheme (EESS)-এর উদ্যোগে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর, বাংলাদেশ। কর্মসূচিটি বাস্তবায়ন করে মির্জাপুর উপজেলা শিক্ষা অফিস। আয়োজকরা জানান, শিক্ষার্থীদের মধ্যে বিজ্ঞানচর্চা ও উদ্ভাবনী চিন্তার বিকাশ ঘটানোর লক্ষ্যে এ ধরনের কর্মসূচি ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

১০

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পানে যা ঘটে শরীরে

১১

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

১২

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

১৩

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

১৪

গুলশানে জমি কেনার অনুমোদন পেল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

১৫

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, কার্যকর মঙ্গলবার

১৬

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

১৭

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে পিকেএসএফ ও সিমিটের যৌথ উদ্যোগ

১৮

একনেকে উঠছে ৩৪৪ কোটি টাকার বিতর্কিত প্রকল্প

১৯

এনজিওর মাঠপর্যায়ে কাজের মানসিক চাপ কমানোর ৫টি বাস্তব উপায়

২০