এনজিও বার্তা
১৯ জুন ২০২৬, ৩:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

দেশের পুঁজিবাজারে দীর্ঘমেয়াদি অর্থায়নের সুযোগ সম্প্রসারণ এবং অধিকসংখ্যক ভালো ও সম্ভাবনাময় কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিত করতে বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করার আহ্বান জানিয়েছে বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)।

বৃহস্পতিবার (১৮ জুন) পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাতে এই আহ্বান জানানো হয়।

অনুষ্ঠানে বিএসইসির চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) তানভীর হাবিব রহমান, কমিশনার নাহিদ মাহতাব ও মো. নাফিজ আল তারিক, বিএসইসির নির্বাহী পরিচালক, পরিচালক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব পাবলিকলি লিস্টেড কোম্পানিজ (বিএপিএলসি)-এর পক্ষ থেকে সংগঠনটির সভাপতি ও ন্যাশনাল পলিমার ইন্ডাস্ট্রিজ পিএলসির ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ মাহমুদ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার সৈয়দ ইশতিয়াক আহমেদ ও সেক্রেটারি জেনারেল মো. আমজাদ হোসেন উপস্থিত ছিলেন।

সভায় বিপিএলসির পক্ষ থেকে পুঁজিবাজারের মাধ্যমে দীর্ঘমেয়াদি অর্থায়ন নিশ্চিত করা এবং দেশের পুঁজিবাজারে ভালো কোম্পানি তালিকাভুক্তির ওপর গুরুত্বারোপ করা হয়। সংগঠনটির পক্ষ থেকে জানানো হয়, ভালো অনেক কোম্পানির পুঁজিবাজারে তালিকাভুক্তিতে আগ্রহ রয়েছে এবং তালিকাভুক্ত কোম্পানিগুলোর সংগঠন হিসেবে বিএপিএলসি এক্ষেত্রে সহায়ক ভূমিকা রাখতে চায়।

একই সঙ্গে বিএপিএলসির পক্ষ থেকে দেশের পুঁজিবাজারে নতুন কোম্পানির তালিকাভুক্তির ক্ষেত্রে বিদ্যমান প্রতিবন্ধকতা ও সমস্যাগুলোর সমাধানের অনুরোধ জানানো হয়। সংগঠনটির পক্ষ থেকে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের কল্যাণের স্বার্থে যথাসম্ভব সহায়তার আশ্বাস দেওয়া হয়। এ ছাড়া, পুঁজিবাজারের উন্নয়নসহ সংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে সভায় আলোচনা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

একই অপরাধে এক কর্মকর্তাকে শাস্তি, অন্যজনকে দায়মুক্তি

১

বৈদেশিক লেনদেন সহজ করতে নতুন সার্কুলার

২

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

৩

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

৪

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

৫

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

৬

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

৭

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

৮

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

৯

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

১০

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

১১

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১২

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১৩

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১৪

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৫

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৬

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৭

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৮

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৯

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

২০