admin
২ জুন ২০২৬, ৯:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাহিদ রানার ওভারে ৩ ছক্কা, ইমনের রেকর্ডে ভাগ বসালেন সোহান!

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক
নাহিদ রানা, কয়েকদিন আগেও টেস্ট সিরিজে পাকিস্তানের ব্যাটারদের জীবন রীতিমতো অতিষ্ট করে তুলেছিলেন। গতির ঝড়ে ব্যাটারদের পরাস্ত করছেন নিয়মিত। সেই রানাকে নিয়েই যেন ছেলেখেলা করলেন লিজেন্ডস অব রূপগঞ্জের ব্যাটার হাবিবুর রহমান সোহান। রানার এক ওভারে ২৬ রান তুলে সম্ভাবনা তৈরি করেছিলেন এককভাবে দ্রুততম ফিফটির রেকর্ড গড়ার। তবে সেটা না পারলেও এই তালিকায় শীর্ষে থাকা পারভেজ হোসেন ইমনকে ছুঁয়েছেন তিনি।

মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) অষ্টম রাউন্ডে মুখোমুখি হয়েছে টেবিল টপার মোহামেডান স্পোর্টিং ক্লাব ও লিজেন্ডস অফ রূপগঞ্জ। আগে ব্যাটিং করে তাওহিদ হৃদয়ের সেঞ্চুরিতে ৩৩৯ রানের বিশাল সংগ্রহ গড়েছে মোহামেডান।
লক্ষ্য তাড়ায় হাবিবুর রহমান সোহান রীতিমতো উড়ন্ত শুরু এনে দিয়েছেন রূপগঞ্জকে। এই ম্যাচের আগে তাসকিন আহমেদ ও নাহিদ রানা যুক্ত হওয়ায় মোহামেডানকে হট ফেবারিট ভাবা হচ্ছে এখন। তবে ইনিংসের পঞ্চম ওভারে আক্রমণে আসা রানাকে স্রেফ তুলোধুনো করেছেন সোহান। ওভারের প্রথম বলেই লং-অফের ওপর দিয়ে লফটেড শটে চার মারার পর দ্বিতীয় বলে ডিপ কাভাররের উপর দিয়ে মারেন বিশাল এক ছক্কা। তৃতীয় ডেলিভারিটা রানা বাউন্সার করলে ডাক করেন সোহান। এরপর চতুর্থ বলে আবার ছক্কা, এবার উইকেট ছেড়ে বেরিয়ে এসে লং অফের উপর দিয়ে। তবে ওভারের সেরা শটটা খেলেছেন সোহান পঞ্চম বলে, ডিপ ব্যাকওয়ার্ড স্কয়ার লেগে পুল করে ছক্কা হাঁকান তিনি। ওভারের শেষ বলে লং অফের ওপর দিয়ে আরেকটি চার হাঁকান সোহান। সব মিলিয়ে নাহিদের ওই ওভার থেকে আসে ২৬ রান।

এই ওভার শেষে ১৩ বলে ৪৬ রানে অপরাজিত ছিলেন সোহান। লিস্ট ‘এ’ ক্রিকেটে বাংলাদেশের হয়ে দ্রুততম ফিফটির রেকর্ড গড়তে পরের বলেই চার মারতে হতো তাকে। তবে সেটা না হলেও ১৫তম বলে চার হাঁকিয়ে ফিফটি পূর্ণ করেন সোহান। এতে করে এখন বাংলাদেশের হয়ে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির মালিক এখন যৌথভাবে দু’জন, সোহান ও পারভেজ হোসেন ইমন।

গত বছর বিকেএসপি’র ৩ নম্বর মাঠে ডিপিএলের ম্যাচেই শাইনপুকুর ক্রিকেট ক্লাবের বিপক্ষে ১৫ বলে ফিফটি করেন তখনকার আবাহনীর হয়ে খেলা ইমন। ২৩ বলে ৬১ রানে অপরাজিত ছিলেন সেই ম্যাচে। আর আজ শেরে বাংলায় সোহান করলেন ২৭ বলে ৫৯। যেখানে চার ৬টি আর ছক্কা ৫টি। আর পুরো বিশ্বে লিস্ট ‘এ’ ক্রিকেটে দ্রুততম ফিফটির রেকর্ডটি শ্রীলঙ্কার অলরাউন্ডার কৌশল্যা উইরারত্নের দখলে। তিনি ২০০৫ সালে মাত্র ১২ বলে অর্ধশতক পূর্ণ করেছিলেন, যা এখনো লিস্ট ‘এ’ ক্রিকেটের দ্রুততম ফিফটি হিসেবে স্বীকৃত।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

১০

টানা ৩০ দিন ধরে ডাবের পানি পানে যা ঘটে শরীরে

১১

চোখের দৃষ্টি ভালো রাখতে যে ৫ খাবার খাবেন

১২

প্রদাহ থেকে হতে পারে এই ৩ রোগ, যেভাবে সুস্থ থাকবেন

১৩

পাঁচ আর্থিক প্রতিষ্ঠান বন্ধে বরাদ্দ ২১০০ কোটি টাকা

১৪

গুলশানে জমি কেনার অনুমোদন পেল মিউচ্যুয়াল ট্রাস্ট ব্যাংক

১৫

ইসলামী ব্যাংক ও বেক্সিমকোর ফ্লোর প্রাইস প্রত্যাহার, কার্যকর মঙ্গলবার

১৬

ফাউলের অভিনয় করলেই দেখতে হবে হলুদ কার্ড

১৭

কৃষি উন্নয়ন ও খাদ্য নিরাপত্তা জোরদারে পিকেএসএফ ও সিমিটের যৌথ উদ্যোগ

১৮

একনেকে উঠছে ৩৪৪ কোটি টাকার বিতর্কিত প্রকল্প

১৯

এনজিওর মাঠপর্যায়ে কাজের মানসিক চাপ কমানোর ৫টি বাস্তব উপায়

২০