এনজিও বার্তা
৮ জুন ২০২৬, ৯:৫৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

বক্স অফিসে ঝড়, তবু এই সিনেমা নিয়ে বিতর্ক কেন?

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

৪ জুন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে বড় আয়োজনের তেলুগু ছবি ‘পেদ্দি’। বুচি বাবু সানার এ ছবির নাম ভূমিকায় আছেন রাম চরণ। বিভিন্ন রূপে ছবিটিতে হাজির হয়েছেন অভিনেতা। তার অভিনয় প্রশংসাও পাচ্ছে। গল্প ও নির্মাণের জোরে বক্স অফিসেও ভালো করছে ছবিটি। এরই মধ্যে ‘পেদ্দি’র আয় ছাড়িয়েছে ২০০ কোটি রুপি।

এমন রমরমা অবস্থার মধ্যে ‘পেদ্দি’ খবরের শিরোনামে রয়েছে অন্য এক বিতর্কে। সেটা ছবির নায়িকা জাহ্নবী কাপুরকে ঘিরে। বলা হচ্ছে, ছবির নায়িকা ‘আচিয়াম্মা’ চরিত্রে জাহ্নবীকে কেবল ‘শারীরিক আকর্ষণের বস্তু’ হিসেবে দেখানো হয়েছে। বিতর্কের মধ্যে কিছু ক্ষুদেবার্তার স্ক্রিনশটও ফাঁস হয়েছে। যেখানে দেখা যায়, ক্যামেরার অ্যাঙ্গেল নিয়ে জাহ্নবী আপত্তি জানিয়েছিলেন। কিন্তু সেটা আমলে নেওয়া হয়নি। যদিও ওই স্ক্রিনশটের সত্যতা নিশ্চিত হওয়া যায়নি।

এদিকে বিতর্কের মুখে বিষয়টি নিয়ে ক্ষমা চেয়েছেন নির্মাতা বুচি বাবু সানা। এক্স-এ দেওয়া এক বার্তায় তিনি লেখেন, ‘নির্মাতা হিসেবে আমি বিশ্বাস করি, সিনেমার কাজ হলো মানুষকে বিনোদন দেওয়া, অনুপ্রাণিত করা এবং দর্শকের সঙ্গে সংযোগ তৈরি করা। কোনোভাবেই এমন কিছু করা উচিত নয়, যা কাউকে অস্বস্তিতে ফেলে বা অসম্মানিত বোধ করায়। পর্দায় ও পর্দার বাইরে সব সময়ই নারীদের প্রতি আমার গভীর শ্রদ্ধা রয়েছে। কোনো নারীচরিত্রকে পণ্য হিসেবে উপস্থাপন করা বা অসম্মান করা কখনোই আমাদের উদ্দেশ্য ছিল না। যদি ছবির কোনো অংশ সে রকম অনুভূতি তৈরি করে থাকে, তাহলে আমরা সেই উদ্বেগকে সম্মান করি এবং আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’

নির্মাতা এ-ও জানিয়েছেন, বিতর্কিত দৃশ্যগুলোতে পরিবর্তন আনা হচ্ছে। শিগগির সংশোধিত সংস্করণ পাঠানো হবে প্রেক্ষাগৃহগুলোতে।

‘পেদ্দি’ নির্মিত হয়েছে প্রায় ৩০০ কোটি রুপি বাজেটে। রাম চরণ ও জাহ্নবীর সঙ্গে ছবিটিতে আছেন শিবা রাজকুমার, জগপতি বাবু, দিব্যেন্দু প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০