admin
৪ জুন ২০২৬, ৬:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জলবায়ু-সহনশীল কৃষি ও পরিবেশবান্ধব উদ্যোগে পিকেএসএফ-এর ‘গ্রিন প্রকল্প’: ৭০ মিলিয়ন ডলারের চুক্তি স্বাক্ষর

শেয়ার

এনজিও বার্তা ডেস্ক

দেশে জলবায়ু-সহনশীল কৃষি, পরিবেশবান্ধব উদ্যোগের উন্নয়ন এবং পুষ্টি খাতের সমন্বিত অগ্রগতি অর্জনের লক্ষ্যে ‘গ্রিন’ (GREEN — Growth for Climate Resilient and Environmental Entrepreneurship and Nutrition) প্রকল্প বাস্তবায়নের আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু হয়েছে। এ লক্ষ্যে অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের সঙ্গে একটি সাবসিডিয়ারি ঋণ ও অনুদান চুক্তি স্বাক্ষর করেছে পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ)। ৩ জুন বাংলাদেশ সচিবালয়ে এই চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান সম্পন্ন হয়। পিকেএসএফ-এর পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন সংস্থার উপ-ব্যবস্থাপনা পরিচালক ড. আকন্দ মোহাম্মদ রফিকুল ইসলাম এবং অর্থ বিভাগের পক্ষে স্বাক্ষর করেন যুগ্ম সচিব মোছাঃ নাজনীন সুলতানা।

আন্তর্জাতিক কৃষি উন্নয়ন তহবিল (ইফাদ)-এর অর্থায়নে এই প্রকল্পে মোট ৭০ মিলিয়ন মার্কিন ডলার প্রদান করা হবে, যা বাংলাদেশ সরকারের মাধ্যমে ছাড় করা হবে। দীর্ঘমেয়াদি সুফল বয়ে আনতে এই প্রকল্পটি ২০২৬ থেকে শুরু করে ২০৩১ সাল পর্যন্ত দেশব্যাপী বাস্তবায়িত হবে। দেশের দারিদ্র্য প্রবণতা, জলবায়ুজনিত ঝুঁকি এবং কৃষি সম্ভাবনার ওপর ভিত্তি করে নির্দিষ্ট কিছু অঞ্চলকে এই প্রকল্পের আওতায় বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে।

প্রকল্পটির মাধ্যমে দেশের প্রায় ২ লাখ ৬০ হাজার মানুষ সরাসরি সুফলের আওতায় আসবে বলে আশা করা হচ্ছে। এর মধ্যে অন্তর্ভুক্ত থাকবেন দেশের দরিদ্র ও প্রান্তিক কৃষক, নারী ও যুব উদ্যোক্তা, ক্ষুদ্র কৃষি উদ্যোক্তা, জলবায়ু ঝুঁকিপূর্ণ এলাকার পরিবার এবং পিছিয়ে পড়া ক্ষুদ্র জাতিগোষ্ঠীর মানুষ।

গ্রিন প্রকল্পের আওতায় প্রধানত তিনটি বিষয়কে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া হচ্ছে, যার মধ্যে প্রথমটি হলো জলবায়ু সহনশীল ও পরিবেশবান্ধব খাদ্য ব্যবস্থা গড়ে তোলা, দ্বিতীয়টি প্রান্তিক জনগোষ্ঠীর জন্য অন্তর্ভুক্তিমূলক আর্থিক সেবা সম্প্রসারণ করা এবং তৃতীয়টি হলো সংশ্লিষ্ট অংশীজনদের প্রাতিষ্ঠানিক সক্ষমতা জোরদার করা। পাশাপাশি, দেশের সৃজনশীল অর্থনীতিতে অবদান রাখা, নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিতকরণ, জলবায়ু সহনশীল কৃষির কার্যকর বিস্তার, গ্রামীণ উদ্যোক্তাদের আয় বৃদ্ধি এবং একটি দীর্ঘমেয়াদি টেকসই উৎপাদন ব্যবস্থা গড়ে তোলার ওপর এই প্রকল্পে বিশেষ গুরুত্বারোপ করা হয়েছে। সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা মনে করছেন, এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে ইতিবাচক পরিবর্তনের পাশাপাশি জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবিলায় বাংলাদেশের সক্ষমতা আরও বৃদ্ধি করবে।

এনজিও বার্তা/আরই/এসএ

  • সর্বশেষ
  • জনপ্রিয়

টাঙ্গাইলে বুরো বাংলাদেশের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করলেন এমআরএ’র এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান

এমআরএ-তে ‘মাইগভ প্ল্যাটফর্মে নাগরিক সেবা নিষ্পত্তি’ শীর্ষক প্রশিক্ষণ অনুষ্ঠিত

ইবনে সিনায় চাকরি, কম্পিউটারে পারদর্শী হলেই আবেদন করুন

ভালো কোম্পানি তালিকাভুক্তির প্রতিবন্ধকতা দূর করার আহ্বান বিএপিএলসির

বিশ্ববাজারে তেলের দাম আরও কমল

যে খাবারগুলো খাবেন না রক্তদান করার পর

জলবায়ু-সহনশীল খাদ্যব্যবস্থা গড়তে সহযোগিতা করবে পিকেএসএফ, ইফাদ, এফএও ও ডব্লিউএফপি

সন্তান লালন-পালনে ধৈর্য ও বোঝাপড়া জরুরি

পুঁজিবাজার উন্নয়নে বিভিন্ন সংস্কারমূলক উদ্যোগ সময়োপযোগী ও ইতিবাচক: ডিবিএ

রামিসা হত্যার মৃত্যুদণ্ডপ্রাপ্ত ২ আসামি জেল আপিল করেছেন

১০

মাদক মুক্ত কালিহাতী গড়তে চাই : জসিম খান

১১

মির্জাপুরে বিজ্ঞান ও উদ্ভাবনী প্রদর্শনী অনুষ্ঠিত

১২

বাজেটে বাড়ছে সিগারেটের দাম

১৩

জাতির প্রত্যাশা পূরণে এবারের বাজেট করা হয়েছে : অর্থমন্ত্রী

১৪

সমবায় সমিতি নিবন্ধন করার সহজ আইনি ধাপ ও প্রয়োজনীয় কাগজের তালিকা

১৫

কক্সবাজারে আন্তর্জাতিক সংস্থায় চাকরির সুযোগ

১৬

দেশের অর্থনৈতিক সংস্কারে ৫০ বিলিয়ন ইয়েন ঋণ সহায়তা দেবে জাপান

১৭

এনজিও ও এমএফআই খাতের প্রফেশনাল অনলাইন দর্পণ ‘এনজিও বার্তা’

১৮

সন্তান জন্মের পর কর্মজীবী মায়ের নতুন লড়াই

১৯

কোন বয়সে পুরুষের সন্তান উৎপাদন ক্ষমতা সবচেয়ে ভালো থাকে?

২০